• মেশিন দিয়ে রড কাটছিলেন, আচমকা বজ্রপাত! গৃহ নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, তার পরেই ঝড়-বৃষ্টির দাপট। বৃষ্টিতে তোলপাড় গ্রাম। প্রকৃতির সেই রুদ্ররূপ মুহূর্তের মধ্যে কেড়ে নিল দুই পরিবারের উপার্জনক্ষম সদস্যকে। গৃহনির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শঙ্কর কয়াল, বাড়ি এক নম্বর জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধর পল্লী এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে শঙ্কর কয়াল নিজের বাড়িতে ইলেকট্রিক চালিত মেশিন দিয়ে রড কাটছিলেন। সেই সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয়। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে গঙ্গাধর পল্লী এলাকায় শোকের ছায়া নেমেছে।

    এর আগেও বজ্রাঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির। সেটি ছিল পুরুলিয়ার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানার হুটমুড়া গ্রামের বাসিন্দা শেখ রেহমাত উল্লাহ প্রতিদিনের মতো মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন। হঠাৎই আকাশ কালো করে নেমে আসে প্রবল ঝড়-বৃষ্টি। এরই মধ্যে বিকট শব্দে বাজ পড়ে মাঠে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্য ও গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
  • Link to this news (News18 বাংলা)