• ‘এ বার হাত-পা কেটে ফেললে হয়তো মানুষ আইন মেনে চলবেন’, ধর্ষণের মামলায় পর্যবেক্ষণ কর্নাটক হাইকোর্টের
    এই সময় | ০২ জুন ২০২৬
  • গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ কেউ নিজেকে এতটাই মুক্ত ও স্বাধীন মনে করছেন যে, যা খুশি তা-ই করে পার পেয়ে যাচ্ছেন। স্বাধীনতা এবং অধিকারকে ঢাল করেই একের পর এক অপরাধ করছেন তাঁরা। এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কর্নাটক হাইকোর্ট। আর তা করতে গিয়েই পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলির শাস্তির বিধান তুলে ধরে বিচারপতির পর্যবেক্ষণ, ‘এ বার হাত-পা কেটে ফেললে হয়তো মানুষ আইন মেনে চলতে বাধ্য হবে!’

    বছর চব্বিশের এক যুবকের বিরুদ্ধে তাঁর সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করেছেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি আর নটরাজ। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতির পর্যবেক্ষণ, ইদানীং আইনকে ভয় পাওয়ার প্রবণতা এতটাই কমে গিয়েছে যে, ইদানীং খুব সহজেই অপরাধ করে ফেলেন মানুষ। তার বড় কারণ, অপরাধীদের কঠোর হাতে দমন করা হচ্ছে না। বিচারপতি বলেন, ‘আইন তার নখ-দাঁত হারিয়ে ফেলেছে, তার কারণ আমরা অপরাধীদের কড়া হাতে দমন করতে পারছি না। সেই কারণেই অপরাধ এখন সাধারণ বিষয়।’

    সেই সূত্রেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রসঙ্গ টানেন বিচারপতি। তিনি বলেন, ‘আমাদের এখানে গণতন্ত্র রয়েছে। অধিকার-স্বাধীনতাকে সকলে এতটা সস্তা মনে করেন বলেই অপরাধ করা এত সহজ হয়ে গিয়েছে।’ ধর্ষণের মামলায় এই পর্যবেক্ষণের পরে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি। ওই মামলায় কর্নাটকের রাজ্য সরকারকেও নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ জুন।

  • Link to this news (এই সময়)