• বিজেপি ছাড়লেন তামিলভূমের নেতা আন্নামালাই, ইস্তফাপত্র দিলেন নবীনকে, পরে শাহ-সাক্ষাতেরও সম্ভাবনা
    এই সময় | ০২ জুন ২০২৬
  • জল্পনা সত্যিই হলো। বিজেপি ছাড়লেন তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন আন্নামালাই।

    তামিলনাড়ুতে বিধানসভা ভোটের আগে শরিক এডিএমকে-র অনুরোধে দলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আন্নামালাইকে। তাতে অবশ্য সম্প্রতি ভোটে বিশেষ কোনও লাভ হয়নি এনডিএ জোটের। সেখানে ক্ষমতায় এসেছে জোসেফ বিজয়ের দল টিভিকে। তার পর থেকেই তামিল ভূমে জল্পনা তৈরি হয়, আন্নামালাই বিজেপি ছাড়তে পারেন।

    সোমবারই দিল্লি গিয়েছিলেন আন্নামালাই। বিজেপি সূত্রের মতে, সম্প্রতি তামিলনাড়ুতে নিজের দল গড়ে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছেন বিজয়। তাঁকে টক্কর দিতেই ওই রাজ্যে নিজের দল গড়ার কথা ভাবছেন আন্নামালাই। তাঁর ঘনিষ্ঠ মহলও জানিয়েছেন, আন্নামালাই মনে করেন, বিজেপিতে তাঁর কোনও ভবিষ্যৎ নেই। তাই বিজেপি ত্যাগ করতে চেয়েছেন। রাজনৈতিক মহলে চর্চা, নতুন দল গড়তে পারেন আন্নামালাই। ইতিমধ্যেই তাঁর অনুগামীরা পোস্টার দিয়েছে, ‘আমাদের নেতা আসছেন,আমাদের নেতৃত্ব দেবেন’।

  • Link to this news (এই সময়)