• এলাকাকে ভয়মুক্ত করতে মদন মিত্রের ঘনিষ্ঠ গুড্ডুকে হাতকড়া পরিয়ে ঘোরাল পুলিশ
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • সুবীর দে, কামারহাটি: কামারহাটিতে গুড্ডুর ভয়ে আতঙ্কিত থাকত ব্যবসায়ীরা, সেই ভয় কাটাতেই উদয় ভিলার ব্যবসায়ীদের ভয় মুক্ত করতে মদন মিত্রের ঘনিষ্ঠ গুড্ডু আনসারিকে হাতকড়া পরিয়ে ঘোরালো বেলঘড়িয়া থানার পুলিশ।

    কামারহাটি বিধানসভার অন্তর্গত উদয় ভিলা এলাকায় বিধায়ক মদন মিত্রের কার্যালয় দেখাশোনা করত অভিযুক্ত গুড্ডু। পাশাপাশি গোটা উদয়ভিলা এলাকায় অসামাজিক কাজ করত মদন মিত্র ঘনিষ্ঠ আনিসুর রহমান। গুড্ডু নামে বেশ কিছু অভিযোগ ছিল, গত পরশু দিন গুড্ডুকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ।

    স্থানীয় ব্যবসায়ীদের দাবি, গুডুর ভয়ে এত দিন দুশ্চিন্তায় থাকতেন উদয় ভিলার ব্যবসায়ীদের। আর সেই ব্যবসায়ীদের ভয় মুক্ত করার জন্য মদন মিত্র ঘনিষ্ঠ আনিসুর রহমান ওরফে গুড্ডুকে হাতকড়া পরিয়ে গোটা উদয় ভিলা এলাকা ঘোরায় বেলঘড়িয়া থানার পুলিশ। পাশাপাশি মদন মিত্রের কার্যালয় খুলে তার ভেতর থেকে গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করে পুলিশ।

    প্রসঙ্গত, ভাঙনের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে৷ এর মধ্যেই মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নার ডাক দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরেই ধর্না সমাবেশে পৌঁছালেন তৃণমূল নেত্রী৷ মমতার সঙ্গে এই সমাবেশে রয়েছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, দোলা সেন এবং মদন মিত্র৷ মমতার পাশে রয়েছেন দলের ৫ বিধায়ক এবং সাংসদ৷

    সংবিধান হাতে করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তিতে মালা দিলেন তৃণমূলনেত্রী৷ মেয়ো রোডে মহাত্মা গান্ধীর স্ট্যাচুতে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও মমতার এই ধর্না কর্মসূচি নিয়ে ইতিমধ্যে বেশকিছু অনিশ্চয়তা তৈরি হওয়ার খবরও পাওয়া গিয়েছিল৷ তবে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন তৃণমূলনেত্রী, সঙ্গে রয়েছেন ফিরহাদ, কুণালদের মতো শীর্ষ তৃণমূল নেতৃত্ববৃন্দ৷ তার আগেই মঙ্গলবার কালীঘাটে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷
  • Link to this news (News18 বাংলা)