• পিএফে আসছে ইউপিআইয়ের সুবিধা, এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নয়াদিল্লি, ২ জুন: কোনো জরুরি পরিস্থিতে টাকার দরকার? সেই সময় চাকুরিজীবীদের প্রথম ভরসা ইপিএফ। কিন্তু এই টাকা হাতে পেতে অনেক কাঠখড় পোহাতে হয় সাধারণ মানুষকে। তার উপর আবার দীর্ঘ অপেক্ষা তো আছেই। কাজেই ঝঞ্ঝাটের শেষ নেই। 

    তাই গ্রাহকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্তের পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। যাঁদের কাঁধে পিএফয়ের অর্থ দেখভালের কাজ।  

    এবার সরাসরি ইউপিআই-এর মাধ্যমে ইপিএফ আ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন চাকুরিজীবীরা। অর্থাত্ আগের মতো দীর্ঘ সময় অপেক্ষার দিন শেষ। জটিল পক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবে না গ্রহকদের। একটা ক্লিকেই নিমেষে ব্যাংক আ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সম্প্রতি জানিয়েছেন,  ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই পরিষেবাটি শীঘ্রই চালু করা হবে। এই নতুন পরিবর্তনের পোশাকি নাম 'ইপিএফও ৩.০'। 

    গ্রাহকরা তাঁদের ইউপিআই পিন ব্যবহার করে মুহূর্তেই লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা তুলে নিতে পারবে। তিন দিনের মধ্যেই এই টাকা ব্যাংক আ্যকাউন্টে চলে আসবে। তবে অবসরকালীন সঞ্চয় সুরক্ষিত রাখতে ৭৫ শতাংশের বেশি টাকা তোলা যাবেনা। ২৫ শতাংশ টাকা গচ্ছিত থাকবা তহবিলে। 
  • Link to this news (বর্তমান)