কোটি টাকার নয়ছয়! সরকারি বাসের ফ্রি পরিষেবা বঞ্চিত জঙ্গলমহলের এইসব এলাকায়, কেন জানুন
News18 বাংলা | ০৩ জুন ২০২৬
: পরিবর্তনের জমানায় বাঁকুড়ায় ইতিমধ্যেই বিনামূল্যে সরকারি বাসের সুবিধা পাচ্ছে মহিলারা। তবে প্রত্যন্ত জঙ্গলমহলে সেই সুবিধা নেই! কেন নেই জানলে অবাক হবেন। যা তাদের ক্ষেত্রে একমাত্র ভরসা স্থানীয় বেসরকারি যানবাহন। স্থানীয় সূত্রে খবর গত ২০২৪ সালে তৃণমূলের শাসনকালে রানীবাঁধ ও ঝিলিমিলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দু’টি ডিপো তৈরি করেছিল ঢাক ঢোল বাজিয়ে। ঢাক ঢোল পিটিয়ে সেখানে উদ্বোধন হলেও একদিনের জন্য একটিও বাস ঢোকেনি ডিপোগুলিতে।
ডিপোগুলি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে আজ পর্যন্ত, এমনটাই বলছেন প্রত্যন্ত জঙ্গলমহলের স্থানীয় বাসিন্দারা। এছাড়াও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রানীবাঁধ রুটে সকাল ছ’টায় একটি মাত্র সরকারি বাস যেটি ফিরে সন্ধ্যায়। যদিও এই বাস কয়েক মিনিটের জন্য বাসস্ট্যান্ডে দাঁড়ায় তবুও ডিপোমুখি হয় না ভুল করেও। প্রশ্ন উঠছে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচা করেও কেন ডিপো এখনও সক্রিয় হল না? তাহলে কি জঙ্গলমহলের বাসিন্দারা বঞ্চিত থাকবে?
বাসিন্দাদের আরও দাবি, রানীবাঁধ রুটে বর্তমানে মাত্র একটি সরকারি বাস চলাচল করে। সেটি ভোরে যাত্রা শুরু করে এবং সন্ধ্যায় ফিরে আসে। বাসটি রানীবাঁধ বাসস্ট্যান্ডে অল্প সময়ের জন্য দাঁড়ালেও কখনও ডিপোতে ঢোকে না। ফলে ডিপো নির্মাণের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ। তাদের বক্তব্য, ডিপো থাকলেও যখন সেখানে কোনও বাসের ব্যবহারই নেই, তখন এই পরিকাঠামো নির্মাণের যৌক্তিকতা কোথায়?
এলাকার মানুষের প্রশ্ন, সরকারি কোষাগারের বিপুল অর্থ ব্যয় করে নির্মিত এই ডিপোগুলি এখনও কেন কার্যকর করা হল না? জঙ্গলমহলের মতো প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সরকারি পরিবহন পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাসিন্দারা। তাই দ্রুত ডিপোগুলি চালু করে নিয়মিত সরকারি বাস পরিষেবা চালুর দাবি জোরাল হচ্ছে। অন্যথায় জঙ্গলমহলের মানুষ সরকারি সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিতই থেকে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।