• গ্রামের ছেলে এখন রাজ্যের মন্ত্রী, নিজের প্রাথমিক স্কুলেই বড় উদ্যোগে সামিল খোদ ক্ষুদিরাম টুডু
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • রাজ্যের মন্ত্রীর গ্রামে রক্তদান শিবির। রানীবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর গ্রাম বাগডুবিতে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। তাদের বাগডুবি গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, বাগডুবি প্রাথমিক বিদ্যালয় কেটেছে তার শৈশবের পড়াশোনা, সেখানেই অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এক সময় মাওবাদীদের আঁতুড়ঘর ছিল এই গ্রাম। জঙ্গলমহল জুড়ে তখন ছিল শুধুই মাও-আতঙ্ক।

    আকাশে বাতাসে পোড়া বারুদের গন্ধ, আর যৌথ বাহিনীর ভারী বুটের আওয়াজ। সালটা ২০০৬, গ্রামের নিরীহ আদিবাসী মানুষ জনকে নিয়ে জোর করে মিটিংয়ে হাজির করেছিল মাওবাদীরা। খবর যায় যৌথ বাহিনীর কাছে। তারা এসে আক্রমণ করে মাওবাদীদের। চলি গোলাগুলি, ঘটনায় নিহত হন একজন সিআরপিএফ জোয়ান, মারা যায় দু’জন সক্রিয় মাওবাদী। তবে ধীরে ধীরে দূর হয়েছে আতঙ্ক।

    সেই বাগডুবি গ্রামের ছেলে এবং বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর-সহ একাধিক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগীতায় প্রথমবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন শিবিরে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা গিয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

    বর্তমানে সেই অশান্ত অতীত অনেকটাই ইতিহাস। জঙ্গলমহলের বাগডুবি গ্রাম আজ উন্নয়ন ও সামাজিক উদ্যোগের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। এই গ্রামেরই সন্তান তথা বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্ষুদিরাম টুডু বর্তমানে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তাঁর জন্মভূমিতে সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আয়োজন স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে।

    সংবিধান হাতে রেড রোডে মমতা! ধর্না সমাবেশে তৃণমূল নেত্রীর পাশে রইলেন কারা?

    সেই প্রেক্ষিতেই বাগডুবি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় প্রথমবারের মত আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে মোট ২৫ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে। মানবিক এই উদ্যোগকে উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং সমাজের বৃহত্তর স্বার্থে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে আরও বেশি মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।
  • Link to this news (News18 বাংলা)