• তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী সহ বন্দুক ও কার্তুজ, গ্রেপ্তার
    বর্তমান | ০৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: তৃণমূলের দাপুটে নেতার বাড়ি ও পুকুরের পাশ থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী সহ একটি বন্দুক ও কার্তুজ। ঘটনাটি ঘটেছে, কুলতলির ১ নম্বর জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর জালাবেড়িয়া গ্রামে। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই কুলতলি থানার পুলিশ ওই অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কার্তিক সরদার। তিনি আবার কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সর্দারের আত্মীয়। পাশাপাশি, স্থানীয় পঞ্চায়েত সদস্য সত্যেন সর্দারেরও আত্মীয় তিনি। 

    ঘটনায় এলাকার বিজেপির নেত্রী মাধবী মহলদার বলেন, তৃণমূল নেতার বাড়ি থেকে নানা সরকারি ত্রাণ সামগ্রীর একাধিক বস্তা পাওয়া গিয়েছে। এই নেতা বিধায়ক গণেশ মন্ডলের ঘনিষ্ট বলেও দাবি করেন তিনি। এর সুযোগ নিয়েই না কী দিনের পর দিন সাধারণ মানুষের ত্রাণের সামগ্রী নিজে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এইভাবেই কুলতলিতে একের পর এক তৃণমূল নেতা নিজেদের বড়োলোক বানিয়েছে বলেও দাবি করেছেন বিজেপি নেত্রী। তাঁর দাবি, পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।
  • Link to this news (বর্তমান)