• Breaking News Live: আজ KMC বরো অফিস থেকে ১০০ জন করে অন্নপূর্ণা যোজনা-র উপভোক্তাকে সার্টিফিকেট
    এই সময় | ০৩ জুন ২০২৬
  • কলকাতা পুরসভার প্রতিটি বরো অফিস থেকে ১০০ জন করে অন্নপূর্ণা যোজনা-র উপভোক্তার হাতে বুধবার এই সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এঁদের নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। বেলা ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এঁদেরকে ভিডিয়ো কনফারেন্সে শুভেচ্ছা জানাবেন।

    রাজ্যে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর।

    কুলতলি থানার গোদাবর এলাকা থেকে ১৮ জন বাংলাদেশিকে আটক করল কুলতলি থানার পুলিশ। সেই দলে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা এবং ৬ জন বাচ্চা রয়েছে।

    বাড়িতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মজুত থাকলেও চেয়েও ত্রাণ পাননি এলাকার বহু বাসিন্দা। এমনই অভিযোগ উঠেছে কুলতলি ব্লকের জলাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর জলাবেড়িয়া গ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযানে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কার্তিক সর্দারকে।

    পাটনার মুসাল্লাপুর এলাকায় খান স্যরের কোচিং সেন্টারের সামনে চলল গুলি। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে। গুলিতে কেউ হতাহত না হলেও, কোচিং সেন্টারের এর রক্ষীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন খান স্যর। ওই রক্ষীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের কাছে খান স্যরের দাবি, তিনি কম পারিশ্রমিক নিয়ে পড়ুয়াদের প্রশিক্ষণ দেন। তা কোচিং সেন্টার মাফিয়াদের গাত্রদাহর কারণ।

  • Link to this news (এই সময়)