• প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা নিয়ে প্রশাসনিক বৈঠক
    বর্তমান | ০৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, কোচবিহার: প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন  যোজনা (পিএমসিএসপিওয়াই) এর ২০২৪–২৫ এবং ২০২৬–২৭ অর্থবর্ষের কাঠামো পর্যালোচনার উদ্দেশ্যে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন, শ্রমিক কল্যাণমূলক উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি সংস্থা ও শিল্প প্রতিনিধিদের ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের প্রচেষ্টার মাধ্যমে চা শ্রমিক সম্প্রদায়কে আরও সহায়তা প্রদানের বিষয়টি নিয়েও আজ, মঙ্গলবার বিস্তারিত আলোচনা করা হয়। এই ধরনের উদ্যোগ চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং চা শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)