• ডোমকলে উদ্ধার এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ, চাঞ্চল্য গোটা এলাকায়
    বর্তমান | ০৩ জুন ২০২৬
  • সংবাদদাতা, ডোমকল: সাতসকালে ডোমকলে উদ্ধার হল এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম কাজলা বিবি (৩৫)। ডোমকল পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের হারুরপাড়ার স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি। এদিন বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেরি না করে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাঁরা। এই ঘটনায় যুবতীর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে তার পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগেই এলাকারই এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন এই যুবতী। যদিও সেই সম্পর্ক মেনে নেয়নি তার পরিবার। সেই থেকে বাবার বাড়িতেই থাকতেন কাজলা বিবি । 

    পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বাড়ির বাইরে গিয়েছিল মেয়ে। এরপরে আর ফেরেনি। সকাল বেলা বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বাগানের মধ্যে যুবতীর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান তার মা এবং স্থানীয়রা। রক্তে আশপাশ পুরো ভিজে ছিল তার দেহ। পুলিশ মারফত জানা গিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে তারা এবং এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী দল।  
  • Link to this news (বর্তমান)