Big Breaking: তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেপ্তার। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, ফ্ল্যাট/জমি নিয়ে বিবাদ তারপর আজ সকালে গ্রেপ্তার।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ১৪ বছর ধরে সল্টলেক এই ৩৩৭ ঠিকানার বাড়িটি দখল করেছিলেন বলে অভিযোগ। সেই বাড়িটিকে অফিস হিসেবেও তৈরি করেছিলেন। আইনি নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি বলে অভিযোগ। বুধবার বাড়ির মালকিন আরতি রায়চৌধুরী রাস্তার উপরে জয়প্রকাশ মজুমদারকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানা এসে পৌঁছে জয়প্রকাশ মজুমদারকে এবং বাড়ির মালকিনকে বিধান নগর উত্তর থানায় নিয়ে আসে। তারপরে জানা গিয়েছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।