• বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি: মমতা
    আজকাল | ০৩ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলা থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি দাবি করেন বাংলাদেশের একটি হত্যা মামলার আসামী ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে দেশের স্বার্থের কথা তুলে ধরে তৎকালীন তৃণমূল সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। এদিন মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।

    প্রসঙ্গত, রাজ্যে ১৫ বছরের তৃণমূল যুগের অবসান হয়েছে। বাংলায় প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে এই ফলাফলের পর এটাই ছিল মমতার প্রথম জনসভা। সেখান থেকেই তিনি বলেন, এনআইএ ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআইয়ের ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো তখন এভাবে অন্যায় কাজ করত না। এসটিএফও করত না।

    তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল জেনে রাখুন। এটি নিয়ে বাংলাদেশে অনেক রেভুলুশন হয়েছিল। মেঘালয় দিয়ে সে বাংলায় চলে আসে তাকে এসটিএফ ধরে। তারপর হোম মিনিষ্টার নিজে ফোন করে বলেন। এতদিন আমি বলিনি। আজকে অত্যাচারের শেষ সীমায় চলে গিয়েছেন বলে এই নামটা এখনও বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, সেটা চাই না। আমি দেশকে ভালবাসি। 

    এরপরে মমতা সরাসরি বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজ গভর্নমেন্ট পরিবর্তন হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথাভান্ডার, তথ্যভান্ডার, সত্যভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না।’
  • Link to this news (আজকাল)