• ১০.১৫ মিনিটের পর অফিস ঢুকলেই লেট, সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ কড়া নিয়ম
    আজ তক | ০৩ জুন ২০২৬
  • ১০টা মানে ১০টাই! সময়ের মধ্যে অফিস পৌঁছতে না পারলেই 'লেট', কাটা হতে পারে ছুটিও। সরকারি কর্মচারীদের জন্য এবার কড়া নির্দেশিকা জারি করল BJP সরকার। নিয়মানুবর্তিতা এবং সময়ে অফিসে ঢোকাই শেষ কথা হতে চলেছে নবান্ন সহ সমস্ত সরকারি দফতরে। 

    বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়েছে, সমস্ত দফতরেই এবার থেকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিতে হবে। প্রথম ধাপে নবান্নে এই নির্দেশিকা বলবৎ হচ্ছে ১৫ জুন থেকে। ৩১ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে বাকি সমস্ত সরকারি অফিসে এই নিয়ম চালু হবে। সময়ানুবর্তিতা নিশ্চিত করা, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং উপস্থিতির নথির ডিজিটাল সংরক্ষণ করাই লক্ষ্য বলে জানিয়েছে সরকার। 

    রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, 'প্রতি কর্মচারীকে কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। সময় মতো আসতে হবে, সময় মতো যেতেও হবে। প্রত্যেক সরকারি অফিসে বায়োমেট্রিক বন্দোবস্ত থাকবে।'

    বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে? 
    > নবান্নে কর্মরত সমস্ত কর্মীর অফিসে ইন-আউট টাইমিং ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমেই নিশ্চিত করতে হবে। 

    > সকাল ১০টা ১৫ থেকে সকাল ১১টার মধ্যে উপস্থিতি নথিভুক্ত হলে তা ‘লেট’ হিসেবে বিবেচিত হবে।

    > সকাল ১১টার পরে উপস্থিতি নথিভুক্ত হলে তা ‘অনুপস্থিত’ হিসেবে বিবেচিত হবে।

    >  বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে গণ্য হবে।

    > একই দিনে দেরিতে উপস্থিতি এবং অফিস থেকে আগে বেরোনোর ঘটনা ঘটলে ওই কর্মীকে 'অনুপস্থিত'  হিসেবে গণ্য করা হবে এবং তাঁর এক দিনের Casual Leave কেটে নেওয়া হবে।

    > অফিস থেকে বেরোনোর সময়ে যদি বায়োমেট্রিকে আউট পাঞ্চ না করেন, তা 'অনুপস্থিত' হিসেবে বিবেচিত হবে।

    >  কোনও মাসে তিন দিন দেরিতে অফিসে ঢুকলে বা আগে বেরিয়ে গেলে এক দিনের Casual Leave কেটে নেওয়া হবে। 

    > সময়ের পরেও প্রয়োজন ও জরুরি পরিস্থিতি হলে যে কোনও কর্মীকে অফিসের কাজ করতে হবে।

    > অফিশিয়াল মিটিং বা অফিসের কোনও কাজের জন্য কোনও কর্মী বা আধিকারিকের দেরিতে অফিসে আসা বা আগে বেরোনোর দরকার হলে, সংশ্লিষ্ট দফতরের প্রধান অনুমোদন দেবেন।

     
  • Link to this news (আজ তক)