• আর ‘জেড’ ক্যাটাগরি নয়, কমানো হল সৌরভের নিরাপত্তা
    দৈনিক স্টেটসম্যান | ০৩ জুন ২০২৬
  • কমিয়ে দেওয়া হল প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা। এখন থেকে আর ‘জেড’ ক্যাটাগরি নয়, ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। রাজ্য সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে।

    তিন বছর আগে সৌরভের নিরাপত্তা ‘ওয়াই’ ক্যাটাগরি থেকে বাড়িয়ে ‘জেড’ করা হয়েছিল। এ বার তা কমিয়ে ফের ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হল। অর্থাৎ, এতদিন পর্যন্ত যে নিরাপত্তার বহরে আগলে রাখা হয়েছিল বাংলার ক্রিকেটের সর্বকালের সেরা তারকাকে, এখন থেকে আর সেই নিরাপত্তার প্রয়োজন নেই বলে মনে করছে রাজ্য সরকার।

    জানানো হয়েছে, একাধিক বিখ্যাত ব্যক্তিদেরই নিরাপত্তা খতিয়ে দেখেছে রাজ্য সরকার। তাঁদের সঙ্গে সৌরভের নিরাপত্তাও খতিয়ে দেখা হয়েছে। ঠিক করা হয়েছে, যে সেলিব্রিটির যতটা নিরাপত্তা প্রয়োজন, এখন থেকে ততটাই দেওয়া হবে। সৌরভকে এখন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তায় রাখার প্রয়োজন নেই বলে মনে করেছে তারা। সেই কারণেই তাঁর নিরাপত্তায় কমিয়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)