• বিদ্রোহে টালমাটাল তৃণমূল! ভেঙে দেওয়া হল সব সংগঠন, নতুন করে হবে কমিটি ঘোষণা
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • বিদ্রোহে বেসামাল অবস্থা তৃণমূল কংগ্রেসে। বুধবারই ঋতব্রতকে দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি দেন দলের ৫৮ বিধায়ক। এর পরেই তৃণমূল ফেসবুকে পোস্ট করে জানায় দলের সমস্ত সাংগঠনিক কমিটি এবং সমস্ত সংগঠন ভেঙে দেওয়ার কথা।

    ফেসবুকে পোস্ট করে তৃণমূল লিখেছে সতর্ক বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ‘পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটিগুলি অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। দল সর্বস্তরে আত্মসমালোচনা, কর্মক্ষমতার মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনার একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু করবে। এই পর্যালোচনার ভিত্তিতে মূল দল এবং সমস্ত শাখা ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে এবং যথাসময়ে নতুন কমিটির ঘোষণা করা হবে। তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম ও লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

    বুধবার ঋতব্রতর সঙ্গে থাকা বিধায়করা চিঠি দিয়ে জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা। ঋতব্রত ছাড়া ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তা-ও উল্লেখ করা হয়েছে। নতুন এই তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । উপ-দলনেতা হলেন শিউলি সাহা ও জাভেদ খান, সন্দীপন সাহাও । বুধবার ৫৮ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

    অর্থাৎ ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, এবার চাপের মুখে পড়ে সব কমিটি ভেঙে দেওয়া হয় দলের পক্ষ থেকে। কিন্তু তৃণমূলের হয়ে জেতা ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিধায়ক যোগ দেওয়ায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও রয়েছে ঋতব্রত শিবিরের কাছে।
  • Link to this news (News18 বাংলা)