• বুধবারেই অ্যাকাউন্টে ঢুকে গেল ৩০০০ টাকা! মুখে মুখে চওড়া হাসি, খুশিতে শেষমেশ কী করে বসলেন সিঙ্গুর
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • বুধবারেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা৷ টাকা ঢুকতেই সিঙ্গুরে আবির খেললেন মহিলারা৷ রাজ্যের সিঙ্গুর ব্লকে এই প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক ডঃ অরূপ কুমার দাস ও বিডিও সৌভিক ঘোষাল। এদিন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মহিলাদের ৩000/- টাকা ঢুকতেই আনন্দে মহিলারা ব্লক অফিস চত্তরে গেরুয়া আবির খেলে মহিলারা।

    হাসি ফুটে উঠে মহিলাদের চোখে মুখে। একে এপরকে খাওয়ানোর পালা চলে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ  জানিয়ে উপভোক্তারা বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, আজ সেটা বাস্তাবায়িত হয়েছে। সংসারে অনেকটাই সুরাহা হবে।

    প্রসঙ্গত, আজ, বুধবার থেকেই সূচনা হল অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার৷ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন। কলকাতায় আনুষ্ঠানিকভাবে তার সূচনা করা হল এদিন। রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে।

    উত্তর ২৪ পরগণার হাবড়া এক নম্বর বিডিও অফিসে কন্যাশ্রী হলে ১০০ জন উপভোক্তার হাতে এ দিন জেলাশাসকের উপস্থিতিতে অন্নপূর্ণা যোজনা সার্টিফিকেট, শুভেচ্ছা স্বরূপ গোলাপ ফুল তুলে দেওয়া হল। এদিন থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থাও করা হলো প্রশাসনের তরফে। এছাড়া বিভিন্ন ব্লক ও পৌরসভা স্তরেও এই কর্মসূচি করা হয়েছে। সেখানেও একইভাবে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখানোরও ব্যবস্থা করা হয়।
  • Link to this news (News18 বাংলা)