• উত্তপ্ত নবদ্বীপ! ১৫ দফা দাবি নিয়ে পুরসভাতে ডেপুটেশন দিলেন বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী
    News18 বাংলা | ০৩ জুন ২০২৬
  • ১৫ দফা দাবি নিয়ে নদিয়ার নবদ্বীপ পুরসভায় ডেপুটেশন জমা দিল বিজেপি। নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর নেতৃত্বে স্মারকলিপি দেন তাঁরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। প্রায় ১৫ দফা দাবি নিয়ে নবদ্বীপ পুরসভার এক্সকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন জমা দেয় বিজেপি।

    এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। নবদ্বীপ জুড়ে অবৈধ ফ্ল্যাট বাড়ি নির্মাণের তালিকা, পুকুর ভরাট, বিভিন্ন টোল থেকে টাকা আদায়ের হিসাব ছাড়াও নবদ্বীপ হেরিটেজ সিটির ৩০০ কোটি টাকার হিসাব এবং গঙ্গা অ্যাকশন প্ল্যান ও নমামি গঙ্গে প্রকল্পে পুরসভায় আসা অর্থের হিসাব সংক্রান্ত একাধিক দাবি নিয়ে এই ডেপুটেশন কর্মসূচি করে বিজেপি।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় নবদ্বীপের বিধায়ক  শ্রুতিশেখর গোস্বামী জানান, নবদ্বীপ পুরসভার বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই দুর্নীতি প্রকাশ্যে এসেছে। আগামী দিনেও আরও দুর্নীতির বিষয়বস্তু প্রকাশ্যে আসবে বলে জানান নবদ্বীপের বিধায়ক। প্রশাসনকে বলা হয়েছে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। নবদ্বীপ পৌরসভা যাতে সচ্ছলভাবে চলে সে দিকে ভারতীয় জনতা পার্টি সব রকমের সহযোগিতা করবে বলে জানান নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। মূলত ১৫ দফা দাবি নিয়ে এদিন এই ডেপুটেশন জমা দেয় বিজেপি।

    উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই নবদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহা। অভিযোগ তার বাড়ির পার্শ্ববর্তী একটি ক্লাব ঘর থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। এরপরেই মধ্যরাতে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখাতে থাকেন তার বাড়ির সামনে।  আটক করা হয় তাঁকে। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলেই প্রশাসন সূত্রে খবর।
  • Link to this news (News18 বাংলা)