এ বার শুরু হলো ‘আপনার সরকার আপনার পাশে’। বুধবার নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করতে পারবেন 8282082820 নম্বরে। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকবে। অভিযোগ ইমেলও করতে পারবেন asap@wb.gov.in-এ। সরকারের লক্ষ্য, কোনও মধ্যস্থতাকারী নয়, সরাসরি প্রশাসনিক সমাধান।
২০২৩–এর জুনে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু করেন। যেখানে সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের সমস্যার কথা নথিবদ্ধ করতে পারতেন। কিন্তু একটা সময়ের পরে অভিযোগ আসতে শুরু করে, এখানে জানিয়েও কাজ হচ্ছে না।
আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁদের সরকার, মানুষের সরকার। পরিষেবাতেও তার প্রতিফলন থাকবে। ‘আমি থেকে আমরা’ হতে এই কর্মসূচির নতুন নামকরণ হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। এ দিন ঘোষণা করা হলো ‘আপনার সরকার আপনার পাশে’।