রাত-বিরেতে আর হবে না হাসপাতালের চিন্তা! সাঁকরাইলের হাজারও মানুষের বড় সহায় নতুন অ্যাম্বুল্যান্স
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
: আরও সহজে হাসপাতাল থেকে গ্রাম এবং গ্রাম থেকে হাসপাতাল পৌঁছবে গ্রামের মানুষ! শরীর অসুস্থতায় দিন কিংবা রাত গ্রামের মানুষের চিকিৎসা কেন্দ্রে পৌঁছন বেশ কঠিন। সাঁকরাইল ব্লকের মহিষগোট, চতুর্ভুজকাটি, ভগবতীপুর, কান্দুয়া, ধুলোগড় ও সাঁকরাইল বিস্তীর্ণ এলাকার মানুষ এর চিকিৎসা পরিষেবায় মিলছে নতুন অ্যাম্বুল্যান্স।
গ্রামের মানুষের কথা ভেবে, মানুষকে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পেতে, এগিয়ে এল দুই নামি সিমেন্ট সংস্থা। মানুষের স্বাস্থ্য পরিষেবায় সাঁকরাইল হাজি এসটি হাসপাতালে অ্যাম্বুল্যান্স প্রদান। দীর্ঘদিনের মানুষের দাবি পূরণ হল। স্থানীয় মানুষ অসুস্থতায় আরও সহজে হাসপাতালে পৌঁছতে পারবে, ফলে জীবন বাঁচবে বহু মানুষের। তাতে ভীষণভাবে আনন্দিত ৫-৭ টি গ্রামের মানুষ।
এদিন আনুষ্ঠানিক ভাবে একটি সুসজ্জিত অ্যাম্বুল্যান্স কোম্পানির তরফ থেকে হস্তান্তর করা হয় সাঁকরাইল ব্লক হাজী এস টি হাসপাতালে। ওই সিমেন্ট কোম্পানির প্রজেক্ট হেড নির্মল রায় তিনি অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবার উদ্দেশ্যে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ চন্দ্রশেখর পালের হাতে অ্যাম্বুল্যান্সের চাবি তুলে দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, এই অ্যাম্বুল্যান্স পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা আর সহজ হবে। মানুষের চাহিদার তুলনায় অ্যাম্বুল্যান্স কম। ফলে এই অ্যাম্বুল্যান্স পাওয়ার পর বিস্তীর্ণ এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হবে।