• Annapurna Bhandar-র টাকা অ্যাকাউন্টে ঢুকেছে? এভাবে সহজে স্ট্যাটাস চেক করুন
    আজ তক | ০৪ জুন ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা করেন। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের কাছে এই টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী। আপনার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণার টাকা ঢুকেছে কিনা কীকরে দেখবেন? জানুন পদ্ধতি।

    অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার জন্য ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেটি আছে কিনা দেখে নিন। 

    অন্নপূর্ণা ভাণ্ডারের  ক্রেডিট স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
    অন্নপূর্ণা ভাণ্ডার ক্রেডিটের স্ট্যাটাস চেক করতে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ লগ ইন করুন।
    এরপর অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে 'ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস'-এ চেক করুন। এখানে দেখতে পাবেন ৩ হাজার টাকা ঢুকেছে কিনা। 

    এছাড়াও, আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হওয়া অর্থ যাচাই করতে পারেন।

    কারা আবেদন করতে পারবেন?
    ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা, যারা
    বেতন বা পেনশনভোগী স্থায়ী সরকারি কর্মচারী নন 
    আয়কর প্রদান করেন না।

    DBT Link না করলে মিলবে না এই টাকা
    DBT Link না থাকলে PM কিষান নিধি স্কিম থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা- কোনও ভাতাই পাওয়া যাবে না। 

    কীভাবে এই DBT লিঙ্ক করবেন? জেনে নিন
  • Link to this news (আজ তক)