• কয়লা পাচার মামলায় ৯ আইপিএসকে দিল্লিতে তলব ইডির
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুন ২০২৬
  • রাজ্য পুলিশের ৯ আইপিএসকে দিল্লিতে তলব করল ইডি। তাঁদের মধ্যে রয়েছেন সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন, তথাগত বসু এবং কোটেশ্বর রাও। তবে, সবাই এখনও নোটিস পাননি।

    ইডির দাবি, ২০২০ সালের কয়লা পাচার মামলায় পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং আসানসোল অঞ্চলে অবৈধ কয়লা পাচারের অভিযোগ সামনে আসে।

    অভিযোগ প্রভাবশালীরা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। পাচার সহজ করতে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল এবং এর বিনিময়ে আর্থিক লেনদেনের প্রমাণও পাওয়া গিয়েছে।

    মামলার তদন্তের সময় অনুপ মাঝি ওরফে ‘লালা’-র উদ্ধার হওয়া ডায়েরি এবং আর্থিক নথি থেকে এই তথ্য সামনে এসেছে। ইডি সূত্রের দাবি ১৫ জুনের পর জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৯ জনকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)