• খাদ্যভবনে সিঁড়ির ফাঁক গলে নীচে পড়েছিলেন, মারা গেলেন সেই WBCS অফিসার
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • খাদ্যভবনের সিঁড়ির রেলিং গলে নীচে পড়ে গুরুতর জখম হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন বিভাগের এক আধিকারিক। সোমবার ওই ঘটনা ঘটে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার মারা যান ওই আধিকারিক। মৃতের নাম ইন্দ্রদেব ভট্টাচার্য। ১৯৭৫ সালে জন্ম ইন্দ্রদেবের। ২০০৩ সালের WBCS ব্যাচের আধিকারিক ছিলেন তিনি। খাদ্য বিপণন দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

    সোমবার সকাল ১০টা নাগাদ খাদ্যভবনের চার তলার সিঁড়ির রেলিং গলে তিনি একেবারে নীচে পড়ে গিয়েছিলেন। গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির নীচে ভাঙাচোরা আসবাবপত্র রাখা ছিল। সেখানেই পড়েন ওই আধিকারিক। এমন সময়ে ঘটনাটি ঘটেছিল, তখন ভরা অফিস। দ্রুত ওই আধিকারিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল SSKM হাসপাতালে। ট্রমা কেয়ারে চিকিৎসা চলছিল তাঁর।

    সূত্রের খবর মাথায় ও চোখে বড়সড় আঘাত লেগেছিল তাঁর।

    কী ভাবে তিনি সিঁড়ি থেকে একেবারে নীচে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। নিউ মার্কেট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

  • Link to this news (এই সময়)