• টিসিএস কাণ্ড: চার্জশিটে মিমের প্রাক্তন সাংসদ
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • মুম্বই: তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখায় জোর করে কর্মীদের একাংশকে ধর্মান্তরকরণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। সেই মামলায় দাখিল হওয়া চার্জশিটে প্রাক্তন সাংসদ তথা মিম নেতা সৈয়দ ইমতিয়াজ জলিলের নাম রয়েছে। বর্তমানে সৌদি আরবে হজযাত্রায় রয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই মামলার অভিযুক্ত নিদা খানের হদিশ পেতে একাধিক ব্যক্তিকে  জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় সামনে এসেছে ইমতিয়াজ জলিলের নাম। উল্লেখ্য, গত ৭ মে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে গ্রেপ্তার করা হয় নিদাকে। পুলিশের দাবি, মিমের ছত্রপতি সম্ভাজিনগরের কর্পোরেটর মাতিন প্যাটেল নিদাকে আশ্রয় দিয়েছিলেন। সেই সূত্রে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ক্রাইম ব্রাঞ্চের সামনে তিনি বারবার বলেন, ‘ইমতিয়াজ জলিল সাহেবকে জিজ্ঞাসা করুন।’ 
  • Link to this news (বর্তমান)