• তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনে অভিযোগ দায়ের, ধৃত তিন
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: তৃণমূল কর্মী সুকুমার ওরফে হাবল লোহারকে পিটিয়ে খুনের ঘটনায় বুধবার রাতে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রাকেশ লোহার, খোকন দাস ওরফে ঝোকন দাস এবং টাপি ওরফে দেবব্রত সর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকেরই বাড়ি বোলপুর থানার বাহিরি পূর্বপাড়া এলাকায়।

    পুলিশ জানিয়েছে, ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার নেপথ্যের কারণ এবং অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে বাহিরি পূর্বপাড়া এলাকায় তৃণমূল কর্মী সুকুমার লোহারকে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)