নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করল রাজ্য। মমতার জমানায় জেড ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া সৌরভ এখন থেকে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পাবেন। এই কারণে তাঁর গাড়ির সামনে কোনো পাইলট কার থাকবে না। ২০২৩ সালের মে মাস পর্যন্ত সৌরভ ওয়াই ক্যাটিগরির সুরক্ষা পেতেন। এরপর তাঁকে জেড ক্যাটিগরির সুরক্ষা দেওয়া শুরু হয়। তাঁর কনভয়ে পাইলট ছাড়া গোটা দশেক পুলিশ কর্মী থাকতেন। বাড়িতেও একাধিক পুলিশ কর্মী ছিলেন। সব মিলিয়ে সৌরভের নিরাপত্তায় ৩০-৩৫ জন নিরাপত্তারক্ষী ছিলেন। নয়া জমানায় বিশেষ সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের নিরাপত্তা রিভিউ বা পর্যালোচনা করার কাজ শুরু হয়। সেইমতোই কমিয়ে দেওয়া হল সৌরভের সুরক্ষা।