• Breaking News Live: ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনের রাস্তায় দু’টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা অবরোধ করেন। বিদ্যালয়ে ক্লাস করার মতন শ্রেণীকক্ষ নেই বলে অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবকদের।

    রিজেন্ট পার্কে মহিলাকে হেনস্থা ও হুমকির অভিযোগে ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল গ্রেপ্তার। পূর্ব পুঁটিয়ারির এক মহিলাকে মারধর, অশ্লীল ভাষায় অপমান ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল।

    শওকতের বাড়ি থেকে কিছুটা দূরে মৌখালি ব্রিজের কাছে ‘অরণ্যের কূলে’ নামে একটি রেস্টুরেন্ট আছে। সেটি শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বলে দাবি। আপাতত সেখানে তল্লাশি চালাচ্ছেন NIA আধিকারিকরা।

    পুনের থিঙ্ক টেকনোলজি ইন্ডিয়া (Thynk Technology India) কোম্পানি হঠাৎ কোনও আগাম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়েন কোম্পানির কর্মীরা। রাতারাতি চাকরিহারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সদ্য স্নাতক এবং ইন্টার্ন-সহ ৭০০-রও বেশি কর্মী। সংস্থার বিরুদ্ধে বেতন বকেয়া রাখা, বাউন্স হওয়া চেক প্রদান এবং আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। সংস্থার এই আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কর্মীদের অভিযোগের ভিত্তিতে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলায় সংস্থার CEO-কে গ্রেপ্তার করা হয়েছে।

    ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন NIA আধিকারিকরা। বেপাত্তা শওকত। তল্লাশির খবর পেয়ে সেখানে এলেন প্রাক্তন বিধায়কের স্ত্রী ও মেয়ে। NIA টিমের সঙ্গে রয়েছেন তাঁর শওকতের ছেলে।

  • Link to this news (এই সময়)