• শওকত মোল্লার বাড়িতে NIA-র তদন্তকারীরা! যান দলীয় কার্যালয়েও, কোথায় প্রাক্তন তৃণমূল বিধায়ক?
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল গত বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়ার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন শওকত মোল্লা৷ তারপরের দিনই বৃহস্পতিবার ভোরে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছল এনআইএ দল৷ ভোরবেলাতেই সেন্ট্রাল ফোর্স এর জওয়ানদের নিয়ে শওকত মোল্লার বাড়িতে পৌঁছায় এন আই এর প্রতিনিধিদল। তাঁর বাড়ি ঘিরে চলে তল্লাশি অভিযান। দক্ষিণ বামুনিয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ভোটের আগে। সেই ঘটনার তদন্তে শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ দল।

    স্থানীয় সূত্রের খবর, এদিন শওকত মোল্লার বাড়ির সামনে এনআইয়ের আধিকারিকের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী শওকত মোল্লার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী ও মেয়ে তাঁর বাড়িতে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়৷ তবে বাড়িতে শওকত মোল্লা ছিলেন না বলেই খবর৷

    ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের যে বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই গ্রামের বেশ কয়েকটি বাড়িতেও যায় এনআইএ-র প্রতিনিধি দল। ঘটনায় গ্রেফতার হওয়া অহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি বিস্ফোরণের পর যে গাড়িতে করে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের বাড়িতেও পৌঁছন এনআইএর তদন্তকারীরা। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে NIA৷

    ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। গত ১৮ মার্চ গভীর রাতে বিস্ফোরণে মারা যান ১ জন। সেই তদন্তেই প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে NIA বলে সূত্রের খবর।

    দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকায় বিধানসভা নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণে মৃত্যু হয় দেগঙ্গা থানার গাংনীয়া গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি মসিউর রহমানের। মসিউর রহমানের ছিন্নভিন্ন মৃতদেহ হাড়োয়া এলাকার একটি মেছো ভেরির পাশ থেকে উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তে উঠে আসে মসিউর ছাড়া উপস্থিত ছিল মসিউর রহমানের পাড়ার বাসিন্দা সুজয় মন্ডল এবং কাবির মোল্লা।ঘটনার কয়েকদিন পরে আহত অবস্থায় সুজয় মন্ডলকে গ্ৰেফতার হয়। খোঁজ পাওয়া যায়নি অন্য অভিযুক্ত কাবির মোল্লার। মঙ্গলবার সাত সকালে এনআইএর তিনটি দল পৃথক ভাবে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে এন আই এ আধিকারিকরা। সাথে আছে কেন্দ্রীয় বাহিনী ও দেগঙ্গা থানার পুলিশ।

    জানা গিয়েছে বর্তমানে জীবনতলার বাড়িতে নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত। শওকতের ছেলেকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি NIA-র। শওকতের পার্টি অফিসেও NIA টিম৷

    দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্তে ধৃত তৃণমূল নেতা অহিদুলের বাড়িতেও এদিন সকালে পৌঁছয় NIA। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে এই স্ফোরণ হয়৷ গ্রামের একাধিক বাড়িতে NIA টিম।
  • Link to this news (News18 বাংলা)