• সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় গ্রেফতার দেবাশিস ঘনিষ্ঠ! টাকা, এসি বেডরুম কাণ্ডে ধরা পড়ল পরিতোষ দত্ত
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে পরিতোষ দত্তকে গ্রেফতার করল পুলিশ৷ দেবাশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট ভেন্ডার পরিতোষ দত্তকে বর্ধমান থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার পুলিশ৷ অন্যদিকে সূত্রের খবর, সুরেন্দ্রনাথ কলেদের ঘটনায় এবার কড়া পদক্ষেপ করতে চলেছে উচ্চশিক্ষা দফতর।

    সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর, তলব করা হল বিস্তারিত রিপোর্ট। স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে ছাত্রদের কাছ থেকে তোলা টাকা কোন খাতে খরচ হয়েছে তার হিসাব চাওয়া হয়েছে।

    কলেজের ভিতরে সংশ্লিষ্ট রুম তৈরির অনুমতি ছিল কি না এবং কারা ব্যবহার করত, সে বিষয়েও রিপোর্ট চেয়েছে দফতর। ব্যাগভর্তি টাকা কলেজে কীভাবে এল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার নির্দেশ।

    ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন ব্যক্তিদের নাম-সহ তালিকা জমা দেওয়ার নির্দেশ কলেজ কর্তৃপক্ষকে। বহিরাগতদের কলেজে প্রবেশের বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রয়োজনে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গেও কথা বলার নির্দেশ।

    রিপোর্ট হাতে পেলেই সমস্ত দিক খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত উচ্চশিক্ষা দফতরের। একটা কলেজে এরকম ঘটনা ঘটে চলেছে অথচ অধ্যাপক অধ্যাপিকা দের নজরেই বা কেন এলো না? তার ও রিপোর্ট চাওয়া হল।দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের।

    ইউনিয়ন রুমে ব্যাগভর্তি উইপোকা ধরা টাকার বান্ডিল পর্যন্ত তো তা-ও ঠিক ছিল৷ কিন্তু, টেরেস ফেসিলিটির নামে কলেজের পাঁচ তলায় দু’দুটো এসি রুম! সেখানে এলাহী বিছানা, আরামদায়ক গদি, বালিশ, এমনকি আলমারিতে মিলেছে গর্ভ নিরোধকও৷ কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, পাঁচতলার এই এলাহী এসি রুমে রীতিমতো মাসাজ পার্লার চালাতেন তিনি৷ সেখানে নাকি কলেজের অশিক্ষক কর্মচারীদের দিয়ে মাসাজও করাতেন দেবাশিস৷

    অভিযোগ, কলেজের টেরিস ফেসিলিটির নামে গেস্ট রুম আদতে ছিল দেবাশিসের ‘মাসাজ পার্লার’, ঘরের মধ্যে এসি সহ দু’টি বিছানা, গদি, আলমারিতে বালিশ, আপত্তিকর তরল সহ বোতল, গর্ভ নিরোধক সবই মিলেছে৷ কমন রুমে রয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিসের ছবি৷
  • Link to this news (News18 বাংলা)