মমতার বিরুদ্ধে FIR!বাংলাদেশ নিয়ে প্রকাশ্য রাস্তায় দেশের তথ্য ফাঁসের অভিযোগ আইনজীবীর
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় দায়ের অভিযোগ! অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং৷ গত পরশু, ২ জুন ধর্মতলায় ধরনা দেওয়ার সময় বাংলাদেশের ওসমান হাদির মৃত্যু তদন্ত সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে অভিযোগ দায়ের আইনজীবীর। এর আগেও গত সপ্তাহে তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷
আইনি অস্বস্তি আরও বাড়ল মমতার৷ শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে৷ দেশের প্রশাসন সংক্রান্ত গোপন কথা প্রকাশ্য রাস্তায় তিনি কী ভাবে বলতে পারেন, তা নিয়েই তোলা হয়েছে প্রশ্ন৷
আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জানিয়েছেন, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হন বিতর্কিত ওসমান হাদি। হাদির হত্যাকারীরা গত জানুয়ারিতে মেঘালয় সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এলে দু’জনকে গ্রেফতার করে রাজ্যের এসটিএফ। এরপর এই নিয়ে ২ জুনের ভরা সভা থেকে মমতা নাম উল্লেখ না করলেও সেই প্রসঙ্গ তুলে ইঙ্গিত করেন, অন্য দেশে খুন হলেও কারা জড়িত তিনি জানেন। নাম জড়ান স্বরাষ্ট্রমন্ত্রকেরও। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণেই রিঙ্কি শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ধর্নাস্থল থেকে মমতা বলেছিলেন, “বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে STF গ্রেফতার করেছিল। যা নিয়ে বাংলাদেশে বড় বিক্ষোভ হয়েছিল। অন্যদেশের কথা বলছি না, আমি যে পয়েন্ট বলছি ওরা মেঘালয় দিয়ে বাংলায় আসে। এখানে আসার পর আমাদের STF ধরে। হোম মিনিস্টার নিজে বলছেন…এতদিন বলিনি আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বললাম। … আমার হৃদয় সত্য ভান্ডার।”
১৫২- দেওয়ানি কার্যবিধি (CPC), ১৫৩-হিংসা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি, জাতি ও ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানো, ১৫৩ এ- ধর্ম, জাতি, ভাষা, বা জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, হিংসা, বা ঘৃণা ছড়ানো, ১৯১ ও ১৯২ ধারা- হিংসা ছড়ানোপ লাগানোর চেষ্টা, ১৯৬ ধারা-ধর্ম,বর্ণ,ভাষা বা অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানো এবং জনসম্প্রীতি নষ্ট করলে৷ ৩৫১- কোনও ব্যক্তিকে ভয় দেখানোর উদ্দেশ্যে বা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করার চেষ্টা৷ ৩৫২-ইচ্ছাকৃত ভাবে শান্তি ভঙ্গ করার উদ্দেশ্য৷