• মমতার হাত ছাড়ছেন অন্তত ২০ জন সাংসদ! কারা তাঁরা?
    আজকাল | ০৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৮০জন, তৃণমূলের টিকিটে ভোট জিতে বিধায়ক হয়েছেন। সেই ৮০ জনের ৬০ জন মমতার নির্দেশই মানতে পারছেন না, মাস ঘোরার আগে। যদিও মুখে বলছেন, মমতা ব্যানার্জিই দলনেত্রী। কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশ মানতে পারছেন না। তাঁর ধর্নায় গরহাজির। বিধানসভায় আলাদা ভাবে চিঠি দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি ডামাডোল। কিন্তু এই পরিস্থিতিতে নজর রয়েছে ২৮ জনের দিকেও। যে ২৮ জন, ২০২৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে, লোকসভার ভোট জিতে, গিয়েছেন সংসদে। 

    পরাজয়ের পর মমতা ব্যানার্জি যেদিন প্রথম নামলেন পথে, সেদিন রইলেন বড়জোর ৬ বিধায়ক, আর সংসদের দুই কক্ষ মিলিয়ে তার থেকেও কম সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার ক্ষোভের বহিঃপ্রকাশ আগেই ঘটিয়েছেন। তিনি দূরত্ব বাড়িয়েছেন কয়েক যোজন। এবার কি কাকলির পথে, বাকিরাও? কাকলি, মমতার দীর্ঘদিনের সঙ্গেঈ, ভোতে ভরাডুবির পরেই ক্ষভ-অভিমানের তালিকা খুলে বসেছেন। বাংলার রাজনীতিতে জোর জল্পনা, এবার নাকি সাংসদরাও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। যদিও এই বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও উল্লিখিত, মমতার হাত ছাড়তে পারেন ২৮-এর মধ্যে ২০ সাংসদও। 

    আজোকাল ডট ইন রচনা, অরূপ চক্রবর্তী-সহ একাধিক সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, উত্তর মেলেনি। জুন মালিয়া আবার জানিয়েছেন, পরিস্থিতি ভাবাচ্ছে, কিন্তু তিনি দলে এসেছিলেন মমতা ব্যানার্জির জন্য, তাঁকেই ভালবাসেন। মালা রায় রয়েছেন মমতার পাশে তা স্পষ্ট। মহুয়া মৈত্রও বার্তা দিচ্ছেন, থাকছেন কল্যাণও। কিন্তু মিতালী বাগ, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি কোথায়? প্রশ্ন ঘুরছে চতুর্দিকে। 

    কেন নজর ২৮ জনের দিকে? কারণ এই পরিমাণ সাংসদ থাকার কারণে, দেশের রাজনীতির নিরিখে, ইন্ডিয়া জোটের কাছে গুরুত্ব রয়েছে তৃণমূল কংগ্রেসের। ইন্ডিয়া জোটের মুখ হিসেবেও, গত লোকসভা ভোটের আগে মমতা ব্যানার্জির নাম উঠে এসেছিল বারবার। ৮ তারিখেই বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। এসবের মাঝেই যদি, সাংসদরাও হাত ছাড়েন মমতার, তাহলে ইন্ডিয়া জোটের কাছে, দেশের রাজনীতির নিরিখেও এক ধাক্কায় অনেকটা গুরুত্ব কমবে মমতা ব্যানার্জির।

     
  • Link to this news (আজকাল)