• শনি ও রবিতে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদায়, ভোগান্তি এড়াতে তালিকা দেখে নিন
    আজ তক | ০৪ জুন ২০২৬
  • আরও একবার ভোগান্তির শিকার হতে চলেছেন শিয়ালদা ডিভিশনের (Sealdah) যাত্রীরা। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদার মেইন এবং উত্তর শাখার বহু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথে রাশ টানা হয়েছে। অর্থাৎ সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদা শাখার  ট্রেন যাত্রীরা। 

    পূর্ব রেলের  তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩ নম্বর ব্রিজে গার্ডার লাগানোর জন্য বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। তার জন্যই শনিবার ও রবিবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে পূর্ব রেল। শিয়ালদা শাখার আপ এবং ডাউন লাইনে আগামী ৬ জুন শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু করে পরদিন অর্থাৎ রবিবার ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত টানা ১৫ ঘণ্টার মেগা ট্রাফিক-পাওয়ার ব্লক চলবে বলে জানা যাচ্ছে। এছাড়া মেন লাইনেও এক ঘণ্টার ট্র্যাফিক ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

    ৬ জুন শনিবার যে সমস্ত ট্রেন বাতিল-

    ৭ জুন রবিবার যে সমস্ত ট্রেন বাতিল

    কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত 

    সবমিলিয়ে শনিবার এবং রবিবার  শিয়ালদা ডিভিশনে মোট ৭১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা এবং বিধাননগর স্টেশনের মধ্যে তিন নম্বর ব্রিজের গার্ডারের কাজের জন্য শনিবার রাত ১০ টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক থাকবে। আবার বালিগঞ্জ স্টেশনের আওতায় শনিবার রাত ১১ ট ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ১০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। এই পরিস্থিতিতে শনিবার ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে ৫৯টি লোকাল ট্রেন।
  • Link to this news (আজ তক)