• নারী সুরক্ষায় পাঁশকুড়া থানার 'মাস্টারস্ট্রোক'! মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • : বর্তমান সমাজে নারীর নিরাপত্তা ও সুরক্ষা প্রতিনিয়ত এক বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড়াচ্ছে। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসছে নারী নির্যাতনের নানা উদ্বেগজনক ঘটনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোদ মেদিনীপুরেই নারী সুরক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হল। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানায় এবার নারী সুরক্ষার্থে এক বিশেষ ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে, যা জেলাজুড়ে বেশ সাড়া ফেলেছে।

    প্রশাসন সূত্রের খবর, মূলত মহিলারা যাতে যেকোনও আপদকালীন পরিস্থিতিতে দ্রুত আইনি সাহায্য ও নিরাপত্তা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই বিশেষ ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। পাঁশকুড়া থানার এই নতুন পদক্ষেপে কয়েকটি বিষয়ের থানায় আসা ভুক্তভোগী মহিলারা যাতে কোনও রকম জড়তা বা ভয় ছাড়া নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, তার জন্য পরিকাঠামোগত বদল আনা হচ্ছে। জনবহুল এলাকা, স্কুল-কলেজ চত্বর এবং স্টেশন সংলগ্ন এলাকায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশি টহলদারি আরও জোরদার করা হচ্ছে।

    নির্যাতিতা বা বিপদে পড়া মহিলাদের দ্রুত আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনে কাউন্সেলিং বা মানসিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার রূপরেখাও তৈরি করা হয়েছে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, “সমাজের প্রতিটি কোণায় নারীরা যাতে সুরক্ষিত বোধ করেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। থানায় ছোট করে একটি ওমেন্স হেল্প ডেস্ক ছিল। আমরা নতুনভাবে সম্পূর্ণ একটি রুমে এই ওমেন্স হেল্প ডেস্ক চালু করলাম। যাতে করে এলাকার মা বোনদের সুবিধা হয়।” স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের এই ধরণের সক্রিয় ভূমিকা নারীদের মনে আত্মবিশ্বাস জোগাতে অত্যন্ত সাহায্য করবে। শুধু অপরাধ দমনের ক্ষেত্রেই নয়, অপরাধ রুখতেও এই বিশেষ সুরক্ষাকবচ আগামী দিনে বড় ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

    পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে পাঁশকুড়া থানার এই আধুনিক ও মানবিক পদক্ষেপ কার্যত প্রমাণ করে দিল যে, সদিচ্ছা থাকলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা কেবল সময়ের অপেক্ষা। প্রশাসনের এই অভিনব সুরক্ষাবলয়কে জেলাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্যান্য থানাগুলিও এই মডেল অনুসরণ করবে বলে মনে করা হচ্ছে। পাঁশকুড়া থানায় এর পাশাপাশি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকের উপস্থিতিতে তুলে দেওয়া হয় চুরি যাওয়া মোবাইল এবং এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
  • Link to this news (News18 বাংলা)