• তোলাবাজি-শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস
    এই সময় | ০৫ জুন ২০২৬
  • Big Breaking: পুলিশের হাতে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার। শ্লীলতাহানি এবং তোলাবাজির মামলায় ধৃত স্বরূপ। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই।

    সূত্রের খবর, নিউ আলিপুর থানায় নিগ্রহ, শ্লীলতাহানি এবং তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।

    নিউ আলিপুর থানার সামনে ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষের একাংশ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। সাধারণ বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও অত্যাচার করেছে স্বরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীরা। সাধারণ বাসিন্দাদের দাবি, সকলের সামনে দিয়ে হাঁটিয়ে তাঁকে থানায় নিয়ে যেতে হবে।

  • Link to this news (এই সময়)