• দিঘার হোটেলে পর্যটক দম্পতির রহস্যমৃত্যু
    আজকাল | ০৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের দিঘার একটি হোটেল থেকে পর্যটক দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতরা হলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা সুশোভন দে (২৫) ও শিউলি নাথ দে (২৩)।

    সুশোভন সিআরপিএফের কর্মী এবং জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। হোটেল সূত্রে খবর, দীর্ঘক্ষণ দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়।

    পরে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে সুশোভনের ঝুলন্ত দেহ এবং খাটের উপর পড়ে থাকা শিউলির দেহ। 

    প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটতে পারে। জানা গিয়েছে, ৮ মাস আগে পরিবারের অজান্তে তাঁদের বিয়ে হয়েছিল।

    পরে পরিবার মেনে নিলেও সম্পর্কের মধ্যে অশান্তি ছিল বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)