• 'আমার কথা শুনলে আজ তৃণমূলের এই দশা হত না...', বিস্ফোরক হুমায়ুন কবীর
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • ভোটের ফলপ্রকাশের ১ মাস না কাটতেই খণ্ড খণ্ড তৃণমূল। এবার এই তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য শোনা গেল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান তথা নওদা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরের মুখে।একদিন এই তৃণমূল থেকেই বহিষ্কৃত হয়েছিলেন। ঘোষণা করেছিলেন নিজের দল।

    শুধু তাই নয় বাংলা থেকে এই তৃণমূল সরকারের উৎখাতের ডাকও দিয়েছিলেন হুমায়ুন কবীর। যদিও ভোটের আগে ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ঘিরে শোরগোলের জেরে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছিল হুমায়ুনকে। তবে একইসঙ্গে রেজিনগর ও নওদা দুই বিধানসভা থেকেই জিতেছিলেন হুমায়ুন। যদিও নওদাকেই বেছে নিয়ে এই বিধানসভার বিধায়ক হিসেবে শেষপর্যন্ত শপথ বাক্য পাঠ করেছেন হুমায়ুন কবীর।

    আরও পড়ুন: ৪,৩৯৯ দিনের মাইলস্টোন! ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম সময়, এবার নেহরুকে ছাড়িয়ে যেতে চলেছেন মোদি

    এহেন হুমায়ুন আজ ফের একবার চরম কটাক্ষ ছুঁড়ে দিলেন ‘ঋতব্রত-ভাঙনের’ ঠিক পর পরই। বললেন, “আমার কথা আগে শুনলে তৃণমূলের এই অবস্থা আজ হত না। আমাকে কালিঘাটের মিটিং থেকে অপমান করে বার করে দিয়েছিল।”

    প্রসঙ্গত, বর্তমানে তৃণমূলের পরিষদীয় দলের রাশও আর হাতে নেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে দলের প্রতীক কতক্ষণ তাঁর হাতে থাকবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার তৃণমূলকে লক্ষ্য করে তোপ হুমায়ুন কবীরের।

    প্রসঙ্গত, বর্তমানে তৃণমূলের পরিষদীয় দলের রাশও আর হাতে নেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে দলের প্রতীক কতক্ষণ তাঁর হাতে থাকবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার তৃণমূলকে লক্ষ্য করে তোপ হুমায়ুন কবীরের। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন বড় ‘অফার’। কী বললেন বিধায়ক?

    হুমায়ুন কবীর বলেন, “উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে। আমি রেজিনগর আসন ছেড়ে দেব। আমার ছেলের অনেক বয়স আছে। ওকে পরে পাঠাব। তবে আমার কাছে প্রস্তাব নিয়ে ওনাকে আসতে হবে। উনি অনেক সিনিয়র নেতা। আমাকেও একসময় মন্ত্রী করেছেন।” অর্থাৎ নেত্রী চাইলে ছেলেকে সরিয়ে রেজিনগর উপনির্বাচনে মমতাকে ছেড়ে দিতেও রাজি বলে বড় ইঙ্গিত দিলেন হুমায়ুন। যার ফলে নতুন করে বাড়ল রাজ্য রাজনীতির পারদ।
  • Link to this news (News18 বাংলা)