• ভাঙা সেতু সরিয়ে তৈরি হবে নতুন? নয়া সরকারে বিধায়কের বড় পদক্ষেপ, আশার আলো ঢেকনামারীতে
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • : ভাঙা সেতু পরিদর্শনে সন্দেশখালীর বিধায়ক সনৎ সরদার, দ্রুত সংস্কারের আশ্বাস। সন্দেশখালি এক নম্বর ব্লকের অন্তর্গত ঢেকনামারী এলাকায় কয়েক মাস আগে একটি গুরুত্বপূর্ণ কংক্রিটের সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েন এলাকার সাধারণ মানুষ। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে শতাধিক গ্রামবাসী এবং বহু স্কুল-কলেজ পড়ুয়াকে ঝুঁকি নিয়ে অস্থায়ী বাঁশের সেতু ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সেতু সংস্কারের দাবিতে সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা।

    এদিকে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রেও বিধায়কের পরিবর্তন হয়েছে। নবনির্বাচিত বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যার কথা জানতে পেরে ভাঙা সেতু পরিদর্শনে যান সন্দেশখালীর বিধায়ক সনৎ সরদার। তিনি সেতুর বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। পরিদর্শনের সময় বিধায়ক জানান, ভেঙে পড়া সেতুর বিষয়টি সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হয়েছে এবং দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

    স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তাঁদের দুর্ভোগ বাড়ছিল। নবনির্বাচিত বিধায়কের এই পরিদর্শন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তাঁরা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। বিধায়ক সনৎ সরদার আরও জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান করাই তাঁর অন্যতম অগ্রাধিকার। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সমস্যাগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)