• শওকত মোল্লার খোঁজে তল্লাশিতে এনআইএ টিম, রাত ৯টায় চুনাখালিতে তদন্তকারী দল
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • শওকত মোল্লার খোঁজে সকাল থেকেই চলছে চিরুনি তল্লাশি। সকালে শুরু হওয়া সার্চ অপারেশন চলছে রাত পর্যন্ত। ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলছে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়ি ও এলাকায়। কিন্তু এখনও খোঁজ মিলল না শওকাতের। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকতের নাগাল এখনও পায়নি এনআইএ।

    সকাল থেকেই শওকতকে খুঁজে বার করতে তাঁর ছেলেকে সঙ্গে নিয়েই নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন এনআইএ-র অফিসাররা। কখনও তদন্তকারীরা পৌঁছে যান মৌখালি এলাকায় শওকতের ছেলের রেস্তোরাঁয়, কখনও সোনারপুর, আবার কখনও বারুইপুরে।

    আরও পড়ুন: ট্রেনে আচমকা নেতিয়ে পড়ল ৬ মাসের শিশু…! মুহূর্তে ঘাম ছুটল বাবা-মায়ের, পরক্ষণেই ‘টিটিই’ এসে যা করল, চমকে উঠবেন শুনলেই!

    এদিন রাত নটা নাগাদ এনআইএ টিম পৌঁছয় বাসন্তী থানার অন্তর্গত চুলাখালি এলাকায়। সূত্রের খবর তদন্তে পৌঁছে এলাকার একটি বেসরকারি মাদ্রাসাতে বৃহস্পতিবার এসে পৌঁছয় এনআইয়ের একটি দল। বর্তমানে সেই মাদ্রাসাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা।

    প্রসঙ্গত, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যায় এনআইএ। ৮-১০টি গাড়িতে করে পৌঁছে যায় তদন্তকারীদের বিশাল টিম। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। এর পর শওকতের প্রাসাদোপম বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।

    কিন্তু সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না বলেই সূত্রের খবর। তল্লাশি অভিযানের খবর পেয়ে পরে বাড়িতে পৌঁছন তৃণমূল নেতার স্ত্রী ও মেয়ে। কিছুক্ষণ পরে শওকতের ছেলে ইমরান মোল্লাকেও ওই বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে সকলকে জিজ্ঞাসাবাদের পরেই ইমরান সঙ্গে নিয়ে শওকতের খোঁজে বেরোন এনআইএ-র কয়েক জন আধিকারিক।
  • Link to this news (News18 বাংলা)