• Breaking News Live: INDIA জোট ছাড়ল DMK
    এই সময় | ০৫ জুন ২০২৬
  • INDIA জোট ছেড়ে বেরিয়ে গেল DMK। তামিলনাড়ুতে বিজয় থলপতির TVK-র সঙ্গে কংগ্রেসের জোট বাঁধা ভালো চোখে দেখছে না স্ট্যালিনের দল দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম (DMK)। দলের মুখপাত্র টিকেএস এলানগোভান বৃহস্পতিবার জানিয়েছেন, INDIA জোটে তাঁরা আর থাকছেন না। দিল্লিতে ৮ জুন ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে, তাতেও যোগ দেবে না ডিএমকে। কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন দলের নেতা ও তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন।

    সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজের দরুণ দ্বিতীয় হুগলি সেতুর ট্র্যাফিকে পড়েছে চাপ। ধীরে চলছে গাড়ি।

    নন্দীগ্রামের দাউদপুরের বাসিন্দা শামসুল ইসলাম। তাঁর বিরুদ্ধে কাঁথি কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময়ে নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ ছিল।। ওই দিন বোমাবাজিতে বেশ কয়েকজন বিজেপি নেত্রী ও নেতা আহত হয়েছিলেন। ওই মামলায় শামসুলকে গ্রেপ্তার করল NIA।

    দিল্লির হোটেলের পরে এ বার নয়ডার বহুতল। শুক্রবার সকালে নয়ডার সেক্টর-৭৫-এর আইভি কাউন্টি আবাসনে একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে গিয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় একাধিক দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে, আবাসনের ১২ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আবাসনের বাসিন্দাদের তোলা ভিডিয়োতে আগুনের ভয়াবহতা স্পষ্টভাবে ধরা পড়েছে।

    ভ্যাপসা গরম থেকে খানিক স্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুক্রবার ভোর থেকেই শহরে শুরু হলো বৃষ্টি। একইসঙ্গে প্রবল বেগে বইল ঝড়। সেই ঝড়ের দাপটে সল্টলেক ও নিউটাউনে একাধিক গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। ভোরের বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জমেছে জলও।

  • Link to this news (এই সময়)