• মাথাভাঙা-মেখলিগঞ্জে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ, বাংলাদেশি জমায়েত ঘিরে সীমান্তে উত্তেজনা
    বর্তমান | ০৫ জুন ২০২৬


  • সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারের মাথাভাঙা ও মেখলিগঞ্জ মহকুমায় বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। আজ, শুক্রবার সকাল থেকে দু’টি জায়গায় বেশকিছু মানুষ সীমান্তের জিরো পয়েন্টে জড়ো হয়ে রয়েছেন। তাদের মধ্যে মহিলা এবং শিশু আছে।

     বিএসএফের স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, বাংলাদেশের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের আটকে দেওয়া হয়েছে। বাংলাদেশের দিকেও প্রচুর বিডিআর রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রামপঞ্চায়েতের সাঙারবাড়ি সীমান্তের কাছে জিরো পয়েন্টে সকাল থেকে জড়ো হয়ে আছেন কমপক্ষে ১২ বাংলাদেশি। এরমধ্যে মহিলা ও শিশুর সংখ্যা বেশি। অপরদিকে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রামপঞ্চায়েতের পানিশালা গ্রামের সীমান্তের কাছেও প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছেন। ভারতে ঢোকার জন্য জিরো পয়েন্টে অপেক্ষা করছেন তাঁরা। ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকরা রয়েছেন। রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরাও সাঙারবাড়ির সীমান্তে আসছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)