• মাঠে জলের বোতলে ফিফার নিষেধাজ্ঞা জারি
    বর্তমান | ০৫ জুন ২০২৬
  • জুরিখ: এক সপ্তাহ পরেই বিশ্বকাপ। ফুটবলের মেগা শো’য়ের আয়োজক মেক্সিকো, কানাডা ও আমেরিকা। কিন্তু টুর্নামেন্টের আগেই ফিফার নতুন নিয়মে মাথায় হাত ফুটবলপ্রেমীদের। জলের বোতল নিয়ে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। জানা গিয়েছে, নিরাপত্তার প্রশ্নেই এমন সিদ্ধান্ত। কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসনও। কিন্তু এতে ফুটবলপ্রেমীরা বেশ বিরক্ত।

    ইতিমধ্যেই বেস ক্যাম্পে ডেরা বেঁধেছে আর্জেন্তিনা, ব্রাজিল। নিজের দেশকে সমর্থন জানাতে অনুরাগীদের ঢল বইবে। অনেকেরই ধারণা, স্টেডিয়ামে আকাশছোয়া দামেজেলের পাউচ কিনতে হবে। পাশাপাশি দাবদাহের আশঙ্কাও থাকছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউসন জানাচ্ছে, অন্তত ২৬ টি ম্যাচ প্রখর তাপমাত্রায় খেলতে হবে। ফুটবলারদের জন্য দু’বার ওয়াটার ব্রেক থাকে। কিন্তু সমস্যায় পড়বেন দর্শকরা। সেক্ষেত্রে আলাদাভাবে কুলিং টেন্ট তৈরির পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
  • Link to this news (বর্তমান)