• ‘খাঁড়া হাতে বিপত্তারিণী..’, স্বরূপ গ্রেপ্তার হতেই ফুরফুরে মেজাজে অনির্বাণ! ভাইরাল অভিনেতার মজার মিমও
    প্রতিদিন | ০৫ জুন ২০২৬
  • স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর টেকনিশিয়ানদের কাছ থেকে তোলাবাজি করতেন। শুধু তাই নয়, শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সূত্রের খবর, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরূপের গ্রেফতারির খবর পেয়ে রাতেই থানার সামনে জড়ো হয়েছে এলাকাবাসী। স্বরূপের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দেন তাঁরা। ‘চোর চোর’ স্লোগানে ধিক্কার স্বরূপকে। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ক্ষমতার আস্ফালনে নাভিঃশ্বাস উঠেছিল টলিপাড়ার শিল্পীদের একাংশের। একাধিক প্রতিভাবান শিল্পীদের নিষিদ্ধ করেছিল তৎকালীন ফেডারেশন। ‘অপশাসন’ চলাকালীন ভুক্তভোগীদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। স্বরূপের গ্রেফতারির পর নেটভুবনে ভাইরাল মজার মিম।

    অনির্বাণ অভিনীত ‘শাহজাহান রিজেন্সি’র জনপ্রিয় গান ‘না না কিছ্ছু চাইনি আমি’। স্বরূপের দাদাগিরির অবসান ঘটতেই অভিনেতার ছবির সঙ্গে এই গানের লাইন যোগ করে ‘খোকা’র উদ্দেশে তৈরি হয়েছে মিম। অন্যদিকে অনির্বাণও নিজস্ব ভঙ্গিমায় স্বরূপের অরাজকতার তীব্র প্রতিবাদ করেছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও-ও। ফুরফুরে মেজাজে অনির্বাণের দৃপ্ত কণ্ঠে রঘু ডাকাতের সেই গান, “রাখুন সাথে তারা তুই খাঁড়া হাতে বিপত্তারিণী আমাদের।” স্বরূপকেই যে খোঁচা মেরেছেন তা বললে অত্যুক্তি হবে না।

    স্বরূপের দাদাগিরির জেরেই অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতা দিনের পর দিন পর্দার আড়ালে থেকেছেন। তার মাঝেও ব্যান কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রঘু ডাকাত’-এ অনির্বাণকে কাস্ট করিয়েছেন দেব। নতুন প্রোজেক্ট ‘দেশু ৭’-এ ও দেখা যাবে অনির্বাণ ম্যাজিক। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের পর ফেডারেশনের বৈঠকে ‘ব্যান’ কালচার তোলার দাবি তুলেছিলেন সুপারস্টার দেব। যদিও তাঁর সেই উদ্যোগেও দ্বিধাবিভক্ত হয়েছিল ইন্ডাস্ট্রি। অনেকেই মনে করেছিলেন এই প্রসঙ্গ উত্থাপনের জন্য দেব মোটেই সঠিক পরিস্থিতির অপেক্ষা করেননি।

    তবে অত্যন্ত সাহসী পদক্ষেপের সঙ্গে রাজ্যে পালাবদলের আগেই ‘দেশু ৭’-এ অনির্বাণের উপস্থিতি নিশ্চিত করেছিলেন। আর সরকার পরিবর্তনের পর ফেডারেশন শব্দটারই আর কোনও অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। গত বুধবার বার্তা দিয়েছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ফেডারেশন, গিল্ডের কোনও অস্তিত্ব থাকবে না। দিল্লি থেকে নিয়ন্ত্রিত হবে টলিউড। রুদ্রনীল ঘোষও একটি বিষয় স্পষ্ট করেছেন,
  • Link to this news (প্রতিদিন)