টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা
প্রতিদিন | ০৫ জুন ২০২৬
বদলের বঙ্গে টিআরপিতেও বিরাট রদবদল। জুনের প্রথম সপ্তাহেই বাংলা মেগাতে একেবারে নজরকাড়া পালাবদল! ‘পরিণীতা’, ‘পরশুরাম’, ‘তারে ধরি ধরি মনে করি’র মতো ধারাবাহিকের সঙ্গে জোর টক্কর ‘জোয়ার ভাঁটা’র। ৫.১ পয়েন্ট নিয় বেঙ্গল টপার এই মেগা। দ্বিতীয় স্থানে জোড়া সাফল্য। টিআরপিতে যৌথভাব দ্বিতীয় স্থান দখল করেছে ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’র প্রথম পনেরো মিনিট। দুই ধারাবাহিকের প্রাপ্তি ৪.৯ পয়েন্ট। তৃতীয়ে ত্রয়ীর কামাল। ৪.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে বিরাজমান ‘গঙ্গা’, প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’ ও ‘পরিণীতা’। চলতি সপ্তাহে পরিণীতার নম্বর যে এক ধাক্কায় অনেকটা কমেছে তা বলাই বাহুল্য।
প্রতি বৃহস্পতিবারের মতো জুনের প্রথম বৃহস্পতিতেও হাতে এসেছে বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। তালিকায় যে বেশ রদবদল ঘটেছে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। এবার দেখে নেওয়া যাক বাংলা মেগার টিআরপি তালিকার চতুর্থ স্থানে জায়গা পেল কোন মেগা? এই স্থানে রয়েছে একসঙ্গে পাঁচটি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ থেকে ‘কনে দেখা আলো’ (এক ঘণ্টা), গঙ্গা’, ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন। চলতি সপ্তাহে এই পাঁচ ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৪.৪ পয়েন্ট।
নম্বরের নিরিখে পঞ্চমে ত্রয়ীর কামাল। ৪.১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে একাসনে রয়েছে ‘কুসুম’ সহ ‘ও মোর দরদিয়া’ ও ‘ঘূর্ণি’। ৩.৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে ‘ও মোর দরদিয়া’। সপ্তমে ‘কমলা নিবাস’। এই ধারাবাহিকের মোট নম্বর ৩.২। টিআরপি তালিকায় সেরা দশের শেষ তিনে ঠাঁই পেল কোন তিন মেগা? অষ্টমে ‘বাবলি সুন্দরী’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’, এই দুই মেগার মোট প্রাপ্তি ২.৭ পয়েন্ট। নবম একসঙ্গে তিন মেগার জয়জয়কার। সেই তালিকায় রয়েছে ‘সংসারের সংকীর্তন’, ‘শুধু তোমরাই জন্য’ ও ‘রাঙামতি তিরন্দাজ’। এই তিন মেগার সংগ্রহ ২.৫ পয়েন্ট। আর দশমে ‘সাত পাকে বাঁধা’। চলিত সপ্তাহে এই মেগার প্রাপ্তি ২.২।