• রবিবার কত ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?
    আজকাল | ০৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু আগামী ৭ জুন রবিবার মেরামতি ও পুনর্বাসন সংক্রান্ত কাজের জন্য টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ, অফিসযাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

    এই মেরামতি কাজ সেতুর নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই এবিষয়ে প্রয়োজনীয় ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আগাম সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সেতু ও রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরগুলিকে বিষয়টি ব্যাপকভাবে প্রচার ও জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)