• নেতাজি ইন্ডোরে যোগাভ্যাস করবেন মোদী, ২ দিনের সফরে আর কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর?
    আজ তক | ০৫ জুন ২০২৬
  • ছাব্বিশের নির্বাচনের প্রচার পর্বে কখনও রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেতে আবার কখনও গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার বাংলার BJP সরকার গঠনের পর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগাভ্যাস করতে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে, পালাবদলের পর এবার কলকাতায় হতে চলেছে যোগা দিবসের মেগা অনুষ্ঠান। আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এবার পশ্চিমবঙ্গ দিবস উদযাপনেও তিনি অংশ নেবেন। কবে, কখন আসছেন প্রধানমন্ত্রী? 

    নরেন্দ্র মোদীর কর্মসূচি
    ছাব্বিশের নির্বাচনে বাংলা জয়ের পর প্রথমবার কলকাতায় এসে ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যবাসীকে নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। এবার তিনি সকলের সামনে যোগাভ্যাস করবেন। 

    ২ দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ২০ জুন প্রথমে পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন তিনি। এছাড়াও ওই দিনই জনসভা করবে তারকেশ্বরে। ওই তারিখকেই যে এ বার থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে সরকার পালন করা হবে, তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা বৈশাখকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করত কিন্তু রাজ্যে পালাবদল হতেই সিদ্ধান্ত বদলে দিয়েছে BJP সরকার। 

    পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচির আয়োজন তারকেশ্বরে করার ঐতিহাসিক কারণ রয়েছে বলে BJP-র তরফ থেকে জানানো হয়েছে। সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যবাসীকে। সে মঞ্চে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ ঘোষণাও থাকতে পারে বলে BJP সূত্রে খবর। 

    পরদিন অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে এ বছর প্রধানমন্ত্রী কলকাতা থেকে অংশ নেবেন। তাই ২০ তারিখ তারকেশ্বরের কর্মসূচি সেরে রাতে তিনি কলকাতায় লোকভবনে থাকতে পারেন। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের কর্মসূচি আয়োজিত হবে। তবে স্থান সংকুলানের কথা মাথায় রেখে বিকল্প জায়গার কথাও ভাবা হচ্ছে বলে BJP-র তরফে জানা যাচ্ছে।

     
  • Link to this news (আজ তক)