• কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
    প্রতিদিন | ০৫ জুন ২০২৬
  • রাজ্যের ক্ষমতা যাওয়ার পর হাতছাড়া হবে কলকাতা পুরসভাও! দল বাঁচাতে মরিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নতুন তৃণমূলে’র উত্থান, সংসদীয় দলেও ভাঙনের জল্পনা, ও রাজ্যের সমস্ত কমিটি ভেঙে দেওয়া পর কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে রাজ্য তো বটেই সংসদীয় দলের রূপরেখাও ঠিক হবে বলে সূত্র মারফত খবর। শুক্রবার এই বৈঠকে যোগ দিতে পৌঁছে গিয়েছেন কলকাতার সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম,  অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ-সহ মমতার অনুগামীরা। জানা যাচ্ছে, ‘বিদ্রোহী’ বিধায়করা এখনও কেউ যাননি বৈঠকে। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)