• শ্মশানে লুটের আখড়া এবার গুঁড়িয়ে দেবে প্রশাসন? হাওড়ার চুল্লি সংস্কারে বড় ঘোষণা রুদ্রনীলের
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • : শহরে জনসংখ্যার অনুপাতে শ্মশান ঘাট পর্যাপ্ত নেই হাওড়া শহরে, যে সমস্ত ইউনিটগুলি চালু রয়েছে সেগুলির আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে! শ্মশানঘাট পরিদর্শনে বিধায়ক রুদ্রনীল ঘোষ। শ্মশান ঘাট সংস্করণ-সহ শহরের পানীয় জল থেকে রাস্তাঘাট বিভিন্ন পরিষেবা বিষয়ে সরকারি অবস্থানের কথা জানালেন তিনি। নাগরিক পরিষেবার দিক থেকে হাওড়া পুরসভার স্বাস্থ্য থেকে পানীয় জল সমস্ত ক্ষেত্রেই পরিকল্পনা বা রূপরেখা তৈরি হয়েছে, এবার সমস্যার সমাধানের কাজ শুরু।

    হাওড়ার শিবপুর শ্মশানঘাট পরিদর্শন করতে এসে গঙ্গারঘাট-সহ সংলগ্ন এলাকার বিভিন্ন প্রকল্প নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, হাওড়ার শ্মশান ঘাটগুলির সংস্কার, পরিছন্নতা, নিরাপত্তা এবং এর আধুনিকীকরণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শ্মশান ঘাটগুলির বেশিরভাগ অংশ দখলদারি হয়ে রয়েছে, তা উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

    তিনি আরও জানান, শ্মশান ঘাটগুলি বেআইনি কাজের জায়গা লুটপাটের অস্থানা হয়ে উঠেছিল। সেই সমস্ত কিছুকে সরিয়ে, শ্মশান ঘাটে প্রবিত্রতা এবং পরিচ্ছন্নতা প্রয়োজন। ইলেকট্রিক চুল্লিগুলির যেমন সংস্কার হবে তার পাশাপাশি প্রথা মেনে বহু মানুষ কাঠের চুল্লিতে দাহ করেন। সেইদিকেও সমান গুরুত্ব দেওয়া হবে। সরকারের এই কাজে পুরসভার যেমন ভূমিকা রয়েছে, কেএমডিএ-সহ বিভিন্ন দফতরে সাহায্য করছে।

    হাওড়া শহরের নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে প্রায় ৪৭০০ কোটি টাকার প্রকল্পে একদিকে যেমন সুস্বাস্থ্যর দিক গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে গঙ্গা নদীর পবিত্রতার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কাজ শুরু হয়েছে। শিবপুর, দক্ষিণ হাওড়া-সহ হাওড়ার শহরের মানুষকে বা পুরসভাবাসীকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায় এবং সুস্থ পরিষেবা দেওয়া যায়। সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সমস্ত দিক থেকেই নতুন সরকার পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে বলেই জানালেন বিধায়ক রুদ্রনীল ঘোষ।
  • Link to this news (News18 বাংলা)