টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক অর্ক, শাস্তির দাবি তুলে যা বললেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে
News18 বাংলা | ০৫ জুন ২০২৬
কলকাতা: তোলাবাজি-শ্লীলতাহানির দায়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিপাড়ার ত্রাস স্বরূপ বিশ্বাসে। টালিগঞ্জে থ্রেট কালচার চালানোর ভুরি ভুরি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্টুডিও পাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসকে ঘিরে সামনে আসছে একের পর এক অভিযোগ।
ইতিমধ্যেই যাঁর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে, সেই মেকআপ আর্টিস্টও এতদিন ধরে জমা সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা মেক-আপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। তারপরেই গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।
লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে, বাংলা ধারাবাহিকের প্রযোজক অর্ক গাঙ্গগুলি জানিয়েছেন, এই গ্রেফতারি স্বস্তি দিচ্ছে, তবে এটা হিমশৈলের চূড়ামাত্র। স্বরূপ বিশ্বাস তো শুধু একা নন, তিনি যে গোটা সিন্ডিকেটটা চালাতেন, সবারই শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। অভিনেতা রাহুলের অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই বারংবার ব্যান অসহযোগিতার সম্মুখীন হয়েছেন। তিনি এবং এখন সবাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরে স্বস্তি প্রকাশ করলেও, তাদের অনেকেই স্বরূপ ঘনিষ্ঠ বলে দাবি করেছেন অর্ক। এই গ্যাংয়ের বিরুদ্ধে আইনি লড়াই তিনি চালিয়ে যাবেন বলে দাবি করলেন প্রযোজক অর্ক গাঙ্গুলির।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের। অর্কর সংস্থা অর্গানিক স্টুডিওস ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটির প্রযোজক। রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় জড়িত এমন কোনও প্রজেক্টে কাজ করা যাবে না বলেই ঘোষণা করা হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে।
অর্কর দাবি, ‘ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের দাদাগিরিতে তাঁর কাজ একাধিকবার বাধা প্রাপ্ত হয়েছে। যার ফলে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। তাই তিনি আইনি পথে হাঁটছেন। তিনি অভিযোগ এনেছেন আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও।’ আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক রানা মিত্র জানিয়েছেন, ’অর্ক গঙ্গোপাধ্যায় কম্পিটিশন কমিশনে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।‘ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে শহরের বাইরে। তিনি ফিরলে ফোরামের সকলে মিলে আইনি পথে সিদ্ধান্ত নেবেন।