• প্রবল ক্ষোভের মুখে অভিষেকের ডানা ছাঁটলেন মমতা!
    আজকাল | ০৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে শোচনীয় হার, বিধায়কদের বিদ্রোহ, একের পর এক কাউন্সিলর, বরো চেয়ারম্যান, পুরসভার মেয়রদের পদত্যাগের ফলে তুমুল ঝড় মুখে পড়তে তৃণমূল কংগ্রেসকে। দলের হাল সামলাতে হিমশিম খেতে হচ্ছে নেত্রী মমতা ব্যানার্জিকে। এরই মাঝে শুক্রবার কালীঘাটে কার্যসমিতির বৈঠক ছিল তৃণমূলে। সেই বৈঠক একাধিক রদবদল করা হয়েছে দলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক পদে বহাল রয়েছেন অভিষেক ব্যানার্জি। তাঁর সাহায্য করার জন্য দলের যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে।

    শুক্রবার কালীঘাটে তৃণমূলের দপ্তরে এই বৈঠক বসেছিল। এই বৈঠকের পরেই দলীয় কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, চন্দ্রিমা ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুব্রত বক্সীকে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বহাল রাখা হয়েছে। সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না ব্যানার্জি এবং স্বাতী খন্দেকার প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।

    এছাড়াও, রাজ্যের সাধারণ সম্পাদক করা হয়েছে বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব ব্যানার্জিকে। কার্যনির্বাহী সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক, ডাঃ রানা চ্যাটার্জি, বিদেশ বোস, ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চ্যাটার্জি, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব।

    তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে সায়নী ঘোষকে। মহিলা তৃণমূলের সভাপতি হয়েছেন মালা রায়। ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে প্রিয়াঙ্কা অধিকারী। এই পদে আগে ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূলের শ্রমিক ইউনিয়ন (আইএনটিটিইউসি)-এর সভাপতি করা হয়েছে মলয় ঘটককে। হকার ইউনিয়নের সভাপতি মদন মিত্র, কৃষক শাখার দায়িত্বে বেচারাম মান্না, ক্ষেত মজদুর শাখার দায়িত্বে পূর্ণেন্দু বসু, তফশিলি জাতি/উপজাতির দায়িত্বে বীরবাহা হাঁসদা। বর্তমানা প্যানেলিস্টরা ছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র ও কুণাল ঘোষকে মুখপাত্র করা হয়েছে। দলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া শুভাশীষ চক্রবর্তীকে।

    তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে যে, নানা সংবাদমাধ্যম তাঁদের প্রতিবেদনে দাবি করেছে যে আজকের বৈঠকে দলের সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন না। তৃণমূলের দাবি, এটি জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। সাংসদ বা বিধায়কদের বৈঠক নয়। দলীয় সূত্রে খবর, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, মুকুল সাংমা এবং রাজেশ ত্রিপাঠীর মতো সাংসদরা ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছিলেন।  
  • Link to this news (আজকাল)