• খালি গা, হাতে শাবল আর মাথায়...! জলপাইগুড়িকে একাই সবুজে মুড়ছেন রিকশাচালক 'হ্যালো'
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • : খালি গায়ে, হাতে শাবল, মাথায় ফেট্টি তাতে কয়েকটা পাতা, ফুল…এভাবে একাই সবুজের স্বপ্ন বুনছেন ‘হ্যালো’! মাথায় রঙিন ফুলের ঝোঁকা, পরনে ছোট্ট কাপড় দূর থেকে দেখলেই চেনা যায় মানুষটিকে। শহরের মানুষ তাঁকে ডাকেন এক নামেই ‘হ্যালো’। কিন্তু এই সহজ-সরল পরিচয়ের আড়ালে লুকিয়ে রয়েছে এক অনন্য লড়াই, এক সবুজ স্বপ্নের গল্প। তাঁর আসল নাম বাবু মণ্ডল।

    কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসা জলপাইগুড়িকে আবার সবুজে ফিরিয়ে আনার এক অসম্ভবকে সম্ভব করার পথে হেঁটে চলেছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবসে তাঁর বার্তা স্পষ্ট ‘শহরকে বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে।’ একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন বাবু। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর লক্ষ্য। এখন তাঁর জীবনের একমাত্র নেশা গাছ লাগানো। খালি গায়ে, গলায় ঝোলানো কয়েকটি ডট পেন, হাতে লোহার শাবল এইভাবেই তাঁকে প্রতিদিন দেখা যায় শহরের বিভিন্ন রাস্তা, ডিভাইডার কিংবা ফাঁকা জায়গায় চারা রোপণ করতে। কোনও সরকারি সাহায্য নয়, কোনও ব্যক্তিগত লাভের আশা নয়…শুধু নিজের শহরের প্রতি অগাধ ভালোবাসাই তাঁকে চালিত করে।

    তাঁর কথায়, ‘অর্থ দিয়ে কী হবে? আমি চাই জলপাইগুড়ি সবুজে ঘেরা হোক।’ যেখানে অধিকাংশ মানুষ নিজের ব্যস্ততায় ডুবে, সেখানে বাবলু মণ্ডলের এই নিরলস প্রচেষ্টা আলাদা করে নজর কেড়েছে সকলের। ইন্দিরা গান্ধি কলোনির এই মানুষটির স্বপ্ন একদিন গোটা শহর ঢেকে যাবে সবুজে। আজ বিশ্ব পরিবেশ দিবসে তাঁর এই উদ্যোগ এক অনুপ্রেরণা।

    শহরবাসী অনির্মাণ মজুমদার তিনি বলেন, এই মানুষটিকে যখনই দেখি শহরের প্রতারণা কোথাও গাছ লাগিয়ে যাচ্ছে এবং শহরের যেসব জায়গায় খাস উঠে থাকে বা বিভিন্ন জায়গায় গাছ লাগাতে হবে সেই জায়গাগুলোতে তিনি বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে নিয়ে এসে গাছ লাগায় ভাল লাগে এখনও নিজের স্বার্থ ভুলে পরিবেশের কথা ভাবে এই মানুষটা, ধন্যবাদ জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে ।
  • Link to this news (News18 বাংলা)